চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতের কাছে একই ব্যবধানে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে খেলছে, প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতিম্যাচের প্রথমটিতে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়টিতেও হার এড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধি দল। একই ব্যবধানে স্বাগতিকদের বিপক্ষে হেরে শূন্য হাতেই ফিরতে হচ্ছে জেমস পিটার বাটলার শিষ্যদের।

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে ৩-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর তৃতীয় গোল হজম করে। পরে অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টিতে থেকে গোল করে ব্যবধান কমান।

আরব আমিরাত সফরটা অবশ্য চ্যালেঞ্জিং ছিল কোচ পিটার বাটলারের কাছে। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সাফজয়ী দলের ১৮ ফুটবলার। বাটলারকে কোচ হিসেবে রেখে দেয়ায় অনুশীলনও করেননি সাবিনা-সানজিদা-মাসুরারা। পরে নতুনদের নিয়ে স্কোয়াড সাজান বাটলার। তাদের পারফরম্যান্সে খুশি এই ব্রিটিশ কোচ। বলেছেন, ‘মেয়েদের খেলায় আমি সন্তুষ্ট। শুধু জয়, জয় চাই এমন মানসিকতার মানুষ নই, আমি উন্নয়ন মানসিকতার একজন। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য এই এক সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ ছিল।’

Banglabid

‘আমি আজকে অনেককে নামিয়েছি। তারা সবাই ভালোই করেছে। প্রতিপক্ষ দলে ১০ জন রয়েছে, সুযোগ-সুবিধায় তারা অনেক উন্নত। এসব বিষয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। আমরা পারব মানসিকতায়, চরিত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে। সেটা এই মেয়েরা দেখিয়েছে, এজন্য আমি খুব গর্বিত। এরাই বাংলাদেশ ও এশিয়ার ফুটবলে ভবিষ্যৎ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরাতবাটলারবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT