ক্রিকেট

ওমানের বিপক্ষে টাইগারদের ৮ উইকেটে জয়

ইমার্জিং এশিয়া কাপ

বাংলাদেশের ক্রিকেটাররা ওমানের বিপক্ষে জয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ওমানের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর উল্লাস করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান তামিমের শতাধিক রানের উদ্বোধনী জুটিতে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেল বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপে এবারের আসরে প্রথম জয়ের মুখ দেখল লাল-সবুজের দল।

শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নামা ওমান ‘এ’ দল ৪৬ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয়। জবাবে টিম টাইগার্স ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ওমানের মাত্র চার ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেন। সর্বাধিক ২৬ রান করেন আয়ান খান। শুভ পাল ২৫, শোয়েব খান ২৩ ও কাশ্যপ প্রজাপতি ২২ রান করেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১০৯ রান যোগ করেন তানজিদ ও নাঈম। ফিফটি পাওয়া ম্যাচসেরা তানজিদ ৪৯ বলে ১১ চার ও ২ ছক্কায় খেলেন ৬৮ রানের আগ্রাসী ইনিংস।

তানজিদ ক্যাচ দিয়ে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে। রানের খাতা না খুলে ক্রিজ ছাড়েন অধিনায়ক সাইফ হাসান। দুই ব্যাটারের উইকেট নেন আকিব ইলিয়াস।

জাকির হাসানকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন ৪২ বলে ৭ চারে ৪৭ রানে অপরাজিত থাকা নাঈম। ৬ বলে ২ চারে ১১ রান করেন জাকির।

বিষয়:ইমার্জিং এশিয়া কাপ ওমান তানজিদ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…