চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংকে হারিয়ে শুরু আকবরের বাংলাদেশের

ইমার্জিং এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইমার্জিং এশিয়া কাপ টি-টুয়েন্টিতে হংকংকে ৫ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছে আকবর আলীর বাংলাদেশ। রিপন মণ্ডলের ৪ উইকেটের পর আকবরের উড়ন্ত ব্যাটিংয়ে করা ৪৫ রানে লাল-সবুজের দলের মুখে জয়ের হাসি ফোটে।

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে হংকং। জবাবে ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে নোঙর করে বাংলাদেশ।

হংকং অধিনায়ক নিজাকাত খানের ২০ বলে ২৫ ও বাবর হায়াতের ৬১ বলে ঝড়ো ৮৫ রানে বড় সংগ্রহ জমে। বাবর ২ চারে সাথে ৭ ছক্কায় ইনিংস সাজান।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন। একটি করে উইকেট নেন আবু হায়দার, রেজাউর রহমান, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বী।

জবাবে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ৪.৫ ওভারে জিসান আলম ১১ বলে ১১ রানে ফিরে গেলে জুটি ভাঙে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগার দল। সাইফ হাসান ফিরে যান ৬ বলে ৫ রান করে।

৫৫ রানে পারভেজ হোসেন ইমন ফিরে যান এক চার ২ ছক্কায় ২৬ বলে ২৮ রান করে। চতুর্থ উইকেটে আকবর আলীকে নিয়ে ৫৪ রানে জুটি গড়েন তাওহীদ হৃদয়। ২ চার এক ছক্কায় ২২ বলে ২৯ রানে হৃদয় ফিরে গেলে জুটি ভাঙে।

Reneta

দলীয় ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক আকবর ৪ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলে যান। পরে মাহফুজুর রহমান রাব্বীকে নিয়ে জয় নিশ্চিত করেন শামীম হোসেন পাটোয়ারী। এক ছক্কায় ১৫ বলে ১৯ রান করে শামীম এবং ৮ বলে ৮ রানে অপরাজিত থাকেন রাব্বী।

হংকংয়ের হয়ে এহসান খান ৪ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নেন। আতিক ইকবাল ও নাসরুল্লা রানা একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরইমার্জিং এশিয়া কাপবাংলাতেশরিপনলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT