বিনোদন

পারিবারিক আবেগে মোড়া ‘সুখবিলাস’!

পারিবারিক আবেগে মোড়া ‘সুখবিলাস’!
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আযহার জন্য নির্মিত হলো নাটক ‘সুখবিলাস’। এর গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি, আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও মনিরা মিঠু। আরও অভিনয় করেছেন মারিয়া শান্ত, জুনায়েদ বোগদাদী, অদিতি জামান স্নেহা, শিরিন আলম, আশরাফুল আশীষ, আর সি অরণ্য, কাঁকন চৌধুরী, পঙ্কজ, রিপন, মেঘদূত বিপ্লবসহ অনেকে।

সুখবিলাস নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন এক কাহিনি উঠে এসেছে এতে।

নাট্যকার আহমেদ তাওকীর বলেন, এখন সবাই ফ্যামিলি ড্রামার দিকে ঝুঁকছে, কিন্তু আমি এই ধরণের গল্প বেশী পছন্দ করি অনেক আগে থেকে। এই গল্পগুলোই নিজেদের কাছের মনে হয়। এই গল্পে বাবা মেয়ে এবং পরিবারের সুখ সন্ধানের নতুন গল্প দেখা হয়েছে। মধ্যবিত্ত পরিবারে যে সম্পর্কের গল্প নিয়ে আমরা বেঁচে থাকি সেই গল্প দেখানো হয়েছে।

ঈদে টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

বিষয়:অদিতি জামান স্নেহাআর সি অরণ্যআশরাফুল আশীষঈদের নাটককাঁকন চৌধুরীচ্যানেলআই
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…