চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দিরা গান্ধী জমানার ‘অন্ধকার ইতিহাস’ নিয়ে হাজির কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: ইন্দিরা গান্ধী জমানার অন্ধকার ইতিহাস নিয়ে কঙ্গনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যখন এই ছবির শুটিং হয়, তখন কেবল বিজেপির অনুরাগী হিসেবে পরিচিত ছিলেন কঙ্গনা রানাউত। তবে গত কয়েক মাসে বদলে গেছে অনেক কিছু। এখন কঙ্গনা বিজেপির সাংসদ। আর সংসদে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর নায়িকার প্রথম রিলিজ পাওয়া সিনেমা হতে চলেছে ‘ইমার্জেন্সি’।

এই ছবিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এই ছবির পরিচালক তথা প্রযোজক। ইতোপূর্বেই ইন্দিরার লুকে চমকে দিয়েছিলেন কঙ্গনা। এবার যেন ছবির ট্রেলারেও কঙ্গনার উপর থেকে চোখ সরানো দায়। কেউ কঙ্গনার ভক্ত হোক কিংবা না হোক, কিন্তু তার অভিনয়ের ভক্ত হতেই হবে!

‘গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের’ ঝলক হিসাবে ইমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেসময় একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপালি পর্দায়।

Banglabid

‘ইমার্জেন্সি’র ট্রেলারে দেখানো হয়েছে, রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক, কেমনভাবে ‘বোবা পুতুল’-এর তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন ইন্দিরা। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে ট্রেলারে।

১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতের জরুরি অবস্থাই ধরা পড়েছে ছবিটির ট্রেলারে। তবে এটি যে ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, তা আগেই স্পষ্ট করেছেন অভিনেত্রী পরিচালক কঙ্গনা।

সম্প্রতি নির্মাতারা পিরিয়ড ছবিটির নতুন মুক্তির তারিখ উন্মোচন করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ইমার্জেন্সি’। মূলত কঙ্গনার নির্বাচনী প্রচারণার কারণেই সিনেমার রিলিজ ডেট পেছানো হয়েছিল।

Reneta

হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনে জয়ের পর, অভিনেত্রী একটি পোস্টার সহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন।

আসন্ন ছবিটিতে কঙ্গনা ও অনুপম খের ছাড়াও আরো দেখা মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে। –হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জেন্সিকঙ্গনা রানাউতমহিমা চৌধুরীমিলিন্দ সোমানশ্রেয়স তালপেড়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাডিলেডের কাছেও হারল বাংলাদেশ এইচপি

পরবর্তী

ভারত-শ্রীলঙ্কা টাই ম্যাচে আম্পায়ারের ভুলে হয়নি সুপার ওভার

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-শ্রীলঙ্কা টাই ম্যাচে আম্পায়ারের ভুলে হয়নি সুপার ওভার

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের জন্য সহযোগিতা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সহযোগিতা বাংলাদেশের মানুষের উপকারে আসবে: চীনের রাষ্ট্রদূত

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT