চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমার্জেন্সি ল্যান্ডিং করা বাংলাদেশ বিমানের যাত্রীরা দুবাইয়ের উদ্দেশে নাগপুর ছাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
নাগপুরে বাংলাদেশ বিমানের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দুবাইগামী ফ্লাইট ভারতের নাগপুরে ইমার্জেন্সি ল্যান্ডিং করার পর অবশেষে নতুন করে পাঠানো একটি এয়ারক্র্যাফটে করে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হয়। এর আগে বুধবার মধ্যরাতে ভারতের নাগপুরে ইমার্জেন্সি ল্যান্ডিং করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এর আগে, ভারতীয় সময় বেলা আড়াইটার দিকে নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি জানান, বিমান সংস্থা আজ যে রিপ্লেসমেন্ট এয়ারক্র্যাফটটি পাঠিয়েছে, তাতে যাত্রীরা উঠে পড়েছেন, কার্গো লোডিং-ও শেষ। মিনিট পনেরো-কুড়ির মধ্যেই সেটি টেক অফ করবে।

Banglabid

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঝরাতের কিছু সময় আগে দুবাইগামী বিমানটি ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু মেম্বারকে নিয়ে নাগপুরে অবতরণ করতে বাধ্য হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ারক্র্যাফটে কিছু ‘টেকনিক্যাল ত্রুটি’র কারণেই এই ইমার্জেন্সি ল্যান্ডিং-এর ব্যবস্থা করা হয়েছিল।

সম্ভাব্য অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য ল্যান্ডিংয়ের আগেই নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশেনের দমকল বিভাগের একটি টিমকে বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছিল। তবে নাগপুরের চিফ ফায়ার অফিসার বি পি চন্দনখেড়ে জানান, আমাদের টিম টারম‍্যাকে তৈরি ছিল ঠিকই, তবে শেষ পর্যন্ত তাদের অগ্নি নির্বাপনের কোনও কাজ করতে হয়নি।

Reneta

অর্থাৎ, বিমানে টেকনিক্যাল বা যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটলেও তা থেকে সৌভাগ্যবশত কোনও আগুন লাগেনি।

এদিকে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের পর ওই বিমানের যাত্রীদের বাবাসাহেব আম্বেদকর এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংয়েই রাত কাটাতে হয়, কারণ তাদের কারো ভারতের ভিসা ছিল না। ফলে ইমিগ্রেশন ক্লিয়ার করিয়ে তাদের স্থানীয় কোনও হোটেলে রাখার ব্যবস্থা করাও সম্ভব হয়নি।

এদিকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার শেষে প্রথম বিমানটিকেও খানিকক্ষণ আগে ‘ফিট টু ফ্লাই’ বা আবারও আকাশে ওড়ার যোগ্য বলে রায় দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু ওই বিমানের পাইলটদের একটানা প্লেন চালানোর সময়ের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় নতুন ক্রু মেম্বারদের আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তারা এসে পৌঁছলে ওই বিমানটিও রাতেই নাগপুর ছেড়ে রওনা দেবে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুবাইগামী ফ্লাইট ভারতের নাগপুরেনাগপুরভারতমাঝরাতে ইমার্জেন্সি ল্যান্ডিং
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT