আন্তর্জাতিক

ইলন মাস্কের নেয়া ট্রাম্পের সাক্ষাৎকারে প্রযুক্তিগত সমস্যা

ট্রাম্প ও এলন মাস্কের ছবি, সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাক্ষাৎকারে অংশগ্রহণকারী ট্রাম্প ও এলন মাস্কের ছবি, প্রযুক্তিগত সমস্যা নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যম এক্স-এ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন ইলন মাস্ক।

সংবাদমাধ্যম ডয়েচেভেলে-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে সম্পূর্ণ সাক্ষাৎকার জুড়ে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইলন মাস্ককে। এই বিষয়ে ইলন মাস্ক বলেন, বিশাল ডিডিওএস আক্রমণ হওয়ায় অনেক এক্স ব্যবহারকারী লাইভ সাক্ষাৎকার শুনতে পাচ্ছেন না। আমরা ঠিক করার চেষ্টা করছি। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে লাইভে কম শ্রোতাকে নিয়ে শুরু করব। তারপর এই কথপোকথন পোস্ট করে দেয়া হবে।

ইলন মাস্ক আরও জানান, আমরা এখন অল্প সংখ্যক শ্রোতা নিয়ে লাইভটি শুরু করছি। পরবর্তীতে এই লাইভটির রেকর্ড পোষ্ট করা হবে। সাক্ষাৎকার শুরুর নির্ধারিত সময়ে আট লাখ ৮৭ হাজারের মতো মানুষ সংযুক্ত হয়েছিলেন। কিন্তু সাক্ষাৎকার প্রচার করা যায়নি।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, এক্স-এ এই সাক্ষাৎকার শুনতে প্রচুর শ্রোতা যুক্ত হয়েছেন। লাইভে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনকে তীব্র আক্রমণ করে, অভিবাসন নিয়ে তার মত জানিয়েছেন, নতুন মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরির কথা বলেছেন।

বিষয়:ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…