চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৩তম সন্তানের’ বিষয়ে যা বললেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A
ইলন মাস্ক ও তরুণী ছবি, প্রযুক্তি ও জীবনশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামক এক লেখিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্কের ১৩তম সন্তানের কথা প্রকাশ্যে দাবি করার পর বিভিন্ন মহলে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। সরাসরি এ বিষয়ের সমর্থন কিংবা অস্বীকারও করেননি মাস্ক। তবে এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এক নারীর পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তাই নাকি’।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাইলো নামে এক এক্স ব্যবহারকারী মাস্কের ১৩তম সন্তানের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তিনি মন্তব্যের ঘরে এটি লিখেন। এর বিপরীতে লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ারও পাল্টা মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়, মাইলো নামের এক্স ব্যবহারকারী এই ঘটনা প্রসঙ্গে পোস্ট করে দাবি করেন, গত অর্ধদশক ধরে ইলনের সন্তানের মা হওয়ার পরিকল্পনা করছেন অ্যাশলে। সেই পোস্টে ইলন কমেন্ট করেছেন- ‘তাই নাকি’। আর সেখানেই মাস্ককে পাল্টা কমেন্ট করেছেন অ্যাশলে।

Banglabid

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্কের সেই প্রতিক্রিয়ার জবাবে অ্যাশলে লেখেন, ‘ইলন, বিগত অনেকদিন ধরেই আমি তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলেছি। তবে তুমি কোনও জবাব দিচ্ছ না। আর তার কারণে জনসমক্ষে এই ধরনের অপপ্রচারে তুমি প্রতিক্রিয়া দিচ্ছ? এই ব্যক্তি (মাইলো নামক এক্স ব্যবহারকারী) কিছুক্ষণ আগে আমার ১৫ বছর বয়সি অন্তরবাস পরিহিত একটি ছবি অনলাইনে পোস্ট করেছে।’ পরে অবশ্য নিজের কমেন্টটি ডিলিট করে দেন অ্যাশলে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের এক সন্তানকে জন্ম দিয়েছেন। মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার এই পোস্ট রীতিমতো ঝড় তুলেছে। দুনিয়া জুড়ে শুরু হয়েছে ইলন মাস্কের আরও এক সন্তান এবং তার মাকে নিয়ে চর্চা। এদিকে নিজের পোস্টে সন্তানের পরিচয় গোপনীয়তা রক্ষার বিষয়টির জন্যে আবেদন করেন ক্লেয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশলে সেন্ট ক্লেয়ারইলন মাস্কমাস্কের ১৩তম সন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT