চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমল হাসানের সিনেমার সেটে হাজির ছিলেন দ্বিতীয় এলিজাবেথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ইতিহাসের দ্বিতীয় দীর্ঘ মেয়াদী সম্রাজ্ঞী বলা হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথকে। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে তার জীবনাবসান হয়। এর মধ্যে ৭০ বছর তিনি রাজত্বই করেছেন।

তবে জানা যায়, রাজকার্য পরিচালনার পাশাপাশি এলিজাবেথের নানা দিকে আগ্রহ ছিল। যার মধ্যে অন্যতম হল সিনেমা। রাজ পরিবারের উপর তৈরি কিছু সিনেমা ও সিরিজেও ভাগ নিয়েছিলেন। এমনকি ভারত ভ্রমণের সময় দক্ষিণী তারকা কমল হাসানের সেটেও এসেছিলেন।

১৯৯৭ সালে ‘মরুধানায়গম’ নামের একটি সিনেমা বানাচ্ছিলেন কমল হাসান। যা তৈরি হয়েছিল স্বাধীনতা যুদ্ধের বিপ্লবী মরুধানায়গমকে নিয়ে। ১৯৯৭ সালের ১৬ অক্টোবর এমজিআর ফিল্ম সিটিতে এই সিনেমার প্রিমিয়ার ছিল। আর তাতে মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন রানি। আর সেখানেই সিনেমার সেটে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন তিনি।

Banglabid

ইংল্যান্ডের রানি সেটে আসার আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কমল হাসানের তৎকালীন স্ত্রী সারিকা রানিকে সাদরে অভ্যর্থনা জানান তিলক পরিয়ে, আরতি করে ও গলায় মালা দিয়ে। শোনা যায়, প্রায় ২০ মিনিট সেটে ছিলেন তিনি। এমনকি সেই সিনেমার একটা যুদ্ধের দৃশ্যেও দেখা মিলেছিল দ্বিতীয় এলিজাবেথের। তখনকার সময়েই ১.৫ কোটি টাকা খরচ করা হয়েছিল ওই যুদ্ধের দৃশ্যের পিছনে।

সিনেমার সেই প্রিমিয়ারে রানির সঙ্গে হাজির ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুনানিধি, এস জয়পাল রেড্ডির মতো  রাজনীতিবীদরা। আর সেখানে এক ভাষণে করুণানিধি নিজের বক্তব্যে বলেন কীভাবে ব্রিটিশরা ঝুলিয়ে মেরেছিল মরুধানায়গমকে। তবে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল তা নিয়ে। প্রশ্ন উঠেছিল, কেন ব্রিটিশদের অত্যাচারদের দেখানো হয়েছে যে ছবি নিয়ে তার শ্যুটে বা প্রিমিয়ারে আমন্ত্রণ পেলেন সে দেশেরই রানি।

শোনা যায়, ছবির বাজেট ছিল ২০০ মিলিয়ান ডলার। টাকার সমস্যার কারণে এই ছবির কাজ মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল কমল হাসানকে। কিন্তু রানির মৃত্যুর পর চর্চা দ্বিতীয় এলিজাবেথের সেই ফুটেজ দেখার সুযোগই পেল না সাধারণ দর্শকরা।

Reneta

হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমল হাসানদক্ষিণী সিনেমারানি দ্বিতীয় এলিজাবেথলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT