ফুটবল

সিশেলসের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, মাঠে অনুশীলন চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছয় মাস পর আবারো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে ম্যাচটি হবে জামাল ভুঁইয়াদের চলতি বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 

আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। বিটিভি ওয়ার্ল্ড ও টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ম্যাচের চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। ম্যাচের দিন টিকিট স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও সিশেলসের মধ্যে তেমন পার্থক্য নেই। লাল-সবুজের অবস্থান ১৯২তম, সিশেলস রয়েচে ১৯৯তম স্থানে। ফুটবল মাঠে এ দুদল আগে একবারই মুখোমুখি হয়েছিল। ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় হওয়া চার জাতি টুর্নামেন্টে দল দুটি ১-১ গোলে ড্র করেছিল।

সিশেলস জাতীয় ফুটবল দল এর আগেও বাংলাদেশ সফরে এসেছিল। বাফুফের আমন্ত্রণে ২০২০ সালে ঢাকায় হওয়া বঙ্গবন্ধু কাপে দলটি অংশ নেয়। তবে ভিন্ন গ্রুপে পড়ায় বাংলাদেশের সঙ্গে তাদের খেলা হয়নি।

সর্বশেষ খেলা পাঁচ ম্যাচের মধ্যে গত সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। বাকি চার ম্যাচে বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া ও নেপালের কাছে হার মানতে হয়।

তবে সৌদি আরবে হওয়া দশ দিনের ক্যাম্পে অনুশীলন ম্যাচে আফ্রিকার আরেক দেশ মালাউইয়ের সঙ্গে ড্র করাটা কিছুটা হলেও উন্নতির লক্ষ্মণ। অন্যদিকে, সবশেষ খেলা পাঁচ ম্যাচে সিশেলসের কোনো জয় নেই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর সঙ্গে ড্র করাই তাদের একমাত্র প্রাপ্তি।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রক্ষণভাবে সিশেলসের রয়েছে দুর্বলতা। প্রতিপক্ষের জালে বল পাঠাতে দলটি সাফল্য দেখাতে পারছে না। বাংলাদেশের স্ট্রাইকাররাও গোল করায় সাফল্য দেখাতে পারছে না। রক্ষণ ঠিক রেখে স্কোরিংয়ে সফল হতে পারলে এ ম্যাচে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের জয় পাওয়া সম্ভব।

এ ম্যাচ দিয়েই অবশেষে লাল-সবুজের জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ৩৩ বর্ষী নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। সিশেলসের বিপক্ষে ম্যাচের ২৩ সদস্যের দলে তার নাম উঠেছে।

সিলেটে দুটি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে ২৭ ফুটবলারকে ডাকা হয়। দেড়বছর পর ডাক পান ২০২১ সালে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা।

বাংলাদেশের ঘরোয়া লিগে দীর্ঘসময় ধরে খেলছেন এলিটা। ২০২১ সালের মার্চে নাগরিকত্বের পর সেপ্টেম্বরে হাতে পান লাল-সবুজের পাসপোর্ট। পরে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে ডাকও পেয়েছিলেন। ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের ছাড়পত্র না থাকায় বাংলাদেশ জার্সিতে খেলা হচ্ছিল না। এবার তিনি সেই সুযোগটা পাবেন।

বিষয়:এলিটা ক্যাবরেরা জামাল বাফুফে বাংলাদেশ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…