চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর গান শুনে আবেগে জড়িয়ে ধরল হাতি, ভাইরাল হৃদয়ছোঁয়া ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু হাতির সঙ্গে আবেগপূর্ণ স্পর্শ করছে, হৃদয়ছোঁয়া দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়স্পর্শী একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে মুগ্ধতা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারীর গানে মুগ্ধ হয়ে তাকে স্নেহে জড়িয়ে ধরছে একটি হাতি। ভিডিওটি শেয়ার করেছেন থাইল্যান্ডের ‘সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা লেক চাইলার্ট।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, চাইলার্ট ধীরে ধীরে গান গাইছেন, আর হাতিটি যার নাম ফা মাই তাকে ভালোবেসে শুঁড় দিয়ে আলতো করে জড়িয়ে ধরছে।

Banglabid

চাইলার্ট জানান, তার গলায় গান শুনতে ভালোবাসে এই অভয়ারণ্যের হাতির দল। বিশেষ করে ফা মাই গান শুনে এতটাই আবিষ্ট হয়ে পড়ে যে, সে চাইলার্টকে কোথাও যেতে দেয় না। গানের সুরে যেন মুগ্ধ হয়ে থাকতে চায় আরও কিছুক্ষণ।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, প্রতিদিন দুপুরবেলা কিছুটা শান্তির সময়। গাছের ছায়ায় জড়ো হয় হাতির দল, আর এটাই আমার সুযোগ তাদের সঙ্গে নিরিবিলি সময় কাটানোর।

চাইলার্ট আরও জানান, গান শুধু হাতিদের আনন্দই দেয় না, বরং তাদের মনও নরম করে তোলে, করে তোলে আরও মায়াবী।

Reneta

তিনি বলেন, হাতিদের প্রিয় মুহূর্তগুলোর একটি হলো, একসঙ্গে দাঁড়িয়ে আমার গান শোনা। বিশেষ করে ফা মাই যখন সে আনন্দে থাকে আর গান উপভোগ করে, তখন আমাকে কোথাও যেতে দেয় না। সে সবসময় কোনো না কোনোভাবে আমাকে আটকে রাখে, যতক্ষণ না আমি তার প্রিয় গানটি শেষ করি।

ভিডিওটি

 

View this post on Instagram

 

A post shared by Lek Chailert (@lek_chailert)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডভাইরাল ভিডিওমানুষের গানসেভ এলিফ্যান্ট ফাউন্ডেশনহাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT