বাংলাদেশ

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

বৃহস্পতিবার বিইআরসি’র অনলাইনে এক সভায় এ কথা জানায়।

পাঁচ মাস আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে শুনানি করেছিল বিইআরসি। ওই সময়ে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা।

এর আগে ৬৬ শতাংশ দাম বাড়াতে আবেদন করেছিল পিডিবি।

বিষয়:বিইআরসি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…