চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের ছবি, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন নির্বাচিত নতুন সরকারের সাথে কাজ করার জন্য একটি খুব নিরাপদ এবং সুদৃঢ় ভিত্তি থাকবে।

জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস রাজধানীতে একান্ত সাক্ষাৎকারে তার দেশ পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকারে তিনি দেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো এবং বিচারব্যবস্থার পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Banglabid

গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন ভেঙে পড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা যখন ক্ষমতায় এসেছি তখনকার পরিস্থিতি বিবেচনা করে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়ে এসেছি, কারণ এটি একটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছু।

প্রধান উপদেষ্টা আশা করেন যে দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। গত বছরের আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি বলেন, দেশের তরুণদের অগ্রগতির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তরুণরা যা করতে চায় তা হল, তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করা এবং তা বিশ্বের সাথে ভাগ করে নেয়া। তাই আমাদের মনে এই উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং আমরা কীভাবে এগিয়ে যাই তা দেখা যাক।

এছাড়াও তিনি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনএইচকেনির্বাচনপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT