রাজনীতি

নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের নেতৃত্বে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, মির্জা ফখরুলের নেতৃত্বে সাংবাদিকদের সঙ্গে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচনের সময় ঘোষণা করে জনগণের প্রত্যাশা পূরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার ৭ জুন সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত নয়। খুব একটা চিন্তা-ভাবনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। আমাদের মতে, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দেওয়া উচিত ছিল।

মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আবহাওয়া ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সব দিক বিবেচনায় নিয়ে সঠিক সময়ে নির্বাচন ঘোষণা করা জরুরি ছিল। কিন্তু সরকার ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সময় ঘোষণায় যে সিদ্ধান্ত এসেছে, তা জনগণের আশাভঙ্গ করেছে।

তিনি আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। কিন্তু নির্বাচনকালীন সরকারের গঠনের প্রক্রিয়ায় জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেয়া হয়নি।

এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে এবং সহিংসতা-নির্যাতনের পরিবেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।

বিষয়:নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…