বাংলাদেশ

নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচন ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, যেখানে একটি লাল ভোট বাক্স ও বাংলাদেশের পতাকা লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার ২ জানুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়।

বিষয়:নির্বাচন সংস্কার কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…