চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের পতাকা হাতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের ‘আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই’ এমন বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়া গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ৩০ হাজারের অধিক মানুষের অঙ্গহানির করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোরন যেকোন রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যেকোন রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচন সংস্কার কমিশনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

পরবর্তী

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

পরবর্তী
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের লোগো, নীল রঙের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

বাংলাদেশের জার্সি পরা খেলোয়াড় উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে খেলার বিষয়ে উচ্ছ্বসিত হামজা যা বললেন

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT