চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নতুন কলা ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।

Banglabid

মাফরুহী সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ও সাংবাদিকদের জানানো হবে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিল না। সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনার, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে, যা একটি বড় অনিয়ম।

মাফরুহী সাত্তার আরও জানান, অনিয়মের বিষয়টি লিখিতভাবে জানালেও নির্বাচন কমিশন প্রতিকার নেয়নি। উল্টো তাকে পদত্যাগ না করার জন্য চাপ দেয়া হয়েছিল। তিনি বলেন, বিবেকের তাড়নায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Reneta

অধ্যাপক মাফরুহী সাত্তার পরিষ্কার করে জানান, তিনি বিএনপির সঙ্গে জড়িত নন। তবে একটি আদর্শে বিশ্বাসী হওয়ার কথা উল্লেখ করেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর হঠাৎ করে বন্ধ করে দেয়া হয় ভোট গণনা। জানা যায়, ভোট গণনা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে একটি জরুরি বৈঠক চলছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে প্রশাসন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও আজ বিকেলে হঠাৎ তা বন্ধ হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মাফরুহী সাত্তারজাকসু নির্বাচন ২০২৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে

পরবর্তী

নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন: আবদুল আউয়াল মিন্টু

পরবর্তী
আবদুল আউয়াল মিন্টু নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন: আবদুল আউয়াল মিন্টু

কক্সবাজার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষের সময় উত্তেজনা, আহত ২০. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে ইউএনওসহ আহত ২০

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT