শিক্ষা

ডাকসুর পর জাকসুতেও বিজয়ী এক দম্পতি

দম্পতি একসঙ্গে দাঁড়িয়ে, হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ, দুজনই হাসিমুখে, প্রাকৃতিক পরিবেশে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডাকসুর পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে বিজয়ী হয়েছেন এক দম্পতি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ফলাফল ঘোষণায় এ তথ্য জানা যায়।

বিজয়ী দম্পতি হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম ও ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নিগার সুলতানা।

তরিকুল জাকসুর কার্যকরী সদস্য পদে এবং সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে নিগার সুলতানা বিজয়ী হয়েছেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী একই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে দু’জনেই নিজ নিজ পদে জয়লাভ করে নতুন এক চমক সৃষ্টি করেছিলেন।

ওই নির্বাচনে উম্মে ছালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তার স্বামী রায়হান উদ্দিন লড়েন সাধারণ সদস্য (এজিএস) পদে। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

বিষয়:জাকসু নির্বাচন ২০২৫ দম্পতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…