আগামী নির্বাচনের প্রস্তুতি আরও স্বচ্ছ ও দ্রুত করতে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করবে ১৫ সেপ্টেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর নাগাদ জিআইএস ম্যাপ প্রকাশ করা হবে, যা ভোটার ও রাজনৈতিক দলগুলোর জন্য সীমানা স্পষ্টভাবে দেখাবে।
বৃহস্পতিবার ২৮ আগস্ট নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর।
নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে জেলখানার কারাবন্দীদের কাছে ভোটের দুই সপ্তাহ আগে ব্যালট পৌঁছে দেওয়া হবে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এসব পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে।








