আসন্ন জাতীয় নির্বাচনের ভোট প্রস্তুতি নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) বৈঠক শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালের বৈঠকে আমন্ত্রিত ২২টি দলের মধ্যে অংশ নিয়েছে ১৩ টি দল এবং আলোচনায় অংশ নেয়নি ৯টি দল। আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান সহ ডক্টর সেলিম মাহমুদ। প্রত্যেক দল থেকে দুজন করে প্রতিনিধি পাঠাতে ইসির অনুরোধ ছিলো। বিকালে বৈঠকে আরও ২২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগেও নির্বাচন ও ইভিএম ইস্যুতে দুই বার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। তবে কোনোবারই নির্বাচন কমিশনের ডাকে আলোচনায় আসেনি বিএনপি। এবারও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে বৈঠকে অংশ না নেয়ার কথা জানিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো।








