বিনোদন

একু‌শের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়

সতীর্থ আবৃ‌ত্তি সঙ্ঘের দুই দিনব্যাপী অনুষ্ঠান

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা মঞ্চে পারফর্ম করছে, দর্শকরা উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন একুশে ফেব্রুয়ারি। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ উপলক্ষে নানা কর্মসূচি রেখেছে দেশের বিভিন্ন সংস্কৃতি সংগঠন। তেমনি দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে সতীর্থ আবৃ‌ত্তি সঙ্ঘ।

২০ ফেব্রুয়া‌রি সন্ধ‌্যায় সংস্কৃ‌তি বিকাশ কে‌ন্দ্রের আঙিনায় ‘একুশ মা‌নে মাথা নত না করা’ শীর্ষক আবৃ‌ত্তি অনুষ্ঠানে নয়‌টি আবৃৃ‌ত্তি সংগঠন দলীয় আবৃ‌ত্তি প‌রি‌বেশন ক‌রে।

বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা একত্রে পরিবেশনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আবৃ‌ত্তি‌শিল্পী র‌ফিকুল ইসলা‌মের সূচনা বক্ত‌ব্যের মধ‌্য দি‌য়ে ‘একুশ মা‌নে মাথা নত না করা’ শীর্ষক অনুষ্ঠান শুরু হ‌য়। অনুষ্ঠানের প্রথম দিনে উল্লেখ‌যোগ‌্য সংখ‌্যক শিশু কি‌শোর ও আবৃ‌ত্তিশিল্পী‌দের অংশগ্রহ‌ণে সক‌লে মি‌লে একু‌শের চেতনা সমুন্নত রাখার প্রত‌্যয় ব‌্যক্ত করা হয়।

কথা আবৃ‌ত্তি চর্চা কেন্দ্র, বাকশিল্পাঙ্গন, ঢাকা স্বরকল্পন, হৃদয়বৃ‌ত্তি, মুক্তবাক, কিংবদন্তী আবৃ‌ত্তি প‌রিষদ, চারুকন্ঠ আবৃ‌ত্তি সংসদ, স্রোত আবৃ‌ত্তি সংসদ ও স্বর ব‌্যঞ্জন দলীয় আবৃ‌ত্তি প‌রি‌বেশন ক‌রে।

সংবাদ সম্মেলনে তিনজন বক্তা মঞ্চে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সতীর্থ আবৃ‌ত্তি সঙ্ঘ একু‌শে ফেব্রুয়া‌রি বি‌কেল চারটায় সংস্কৃ‌তি বিকাশ কে‌ন্দ্রের আঙিনায় অনু‌ষ্ঠিত হ‌বে ‘আ – ম‌রি বাংলা ভাষা’ শীর্ষক অনুষ্ঠা‌নের। দলীয় আবৃ‌ত্তি, একক আবৃ‌ত্তি, দলীয় সংগীত, একক সংগীত, নৃত‌্য ও পথনাটক প‌রি‌বে‌শিত হ‌বে অনুষ্ঠা‌নে।

বিষয়:একুশে ফেব্রুয়ারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…