রাজনীতি

নয়া পল্টনে হাঁটবেন আন্দালিব পার্থ

নয়া পল্টনে হাঁটবেন আন্দালিব পার্থ

বর্ণাঢ্য আয়োজনে এবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। মাতৃভাষা দিবস উপলক্ষে র‌্যালিতে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এ লক্ষ্যে বিজেপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতা থেকে শুরু করে কর্মীদের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

জানা গেছে, একুশে ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিজেপির রাজনৈতিক কার্যালয় নয়া পল্টন থেকে বিজেপির ব্যানারে একটি র‌্যালি কাকরাইল মোড়, পল্টন মোড় ও দৈনিক বাংলা হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হবে।

যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙ্গালী জাতি মহান মাতৃভাষা পেয়েছেন তাদের জন্য দোয়া ও শ্রদ্ধা জানানো হবে। দিবসটি উদযাপন করতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজেপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হবেন বলে জানান বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

বিজেপিসহ দলের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতি, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, বাংলাদেশ জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বিএনপির জোটে থাকা বিজেপি গত দুই বছর আগে জোট ত্যাগ করে নিজেদের দল শক্তিশালী করতে মাঠে নামেন। এর মধ্যে ঢাকাসহ সারাদেশে কমিটি দেওয়া প্রায়ই শেষ পর্যায়ে। এটি বিজেপির প্রথম একক সমাবেশ হতে চলছে।

বিষয়:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্দালিব রহমান পার্থ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি শহীদ দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…