বিনোদন

‘ছুটির ঘণ্টা’ নির্মাতাসহ শিল্পকলায় যারা পাচ্ছেন একুশে পদক

শিল্পকলায় একুশে পদকপ্রাপ্ত শিল্পীরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে শিল্পকলায় একুশে পদকপ্রাপ্ত শিল্পীদের ছবি দেখা যাচ্ছে, যারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৫’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম জানানো হয়।

এরমধ্যে শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ৫ জন পাচ্ছেন এই পদক। বিশেষ করে চলচ্চিত্রে রাষ্ট্রীয় এই পুরস্কার পেতে যাচ্ছেন ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমান (মরণোত্তর)।

সংগীতের সাথে যুক্ত ২ জনকে দেয়া হচ্ছে একুশে পদক-২০২৫। এরমধ্যে মরণোত্তর পুরস্কার পাচ্ছেন উস্তাদ নীরদ বরণ চৌধুরী। এছাড়া সংগীতে এ বছর একুশে পদক পাচ্ছেন গুণী নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা।

চিত্রকলা ও আলোকচিত্রে গুরুত্বপূর্ণ এই পুরস্কার পাচ্ছেন যথাক্রমে রোকেয়া সুলতানা এবং নাসির আলী মামুন।

বিষয়:আজিজুর রহমান একুশে পদক চলচ্চিত্র ফেরদৌস আরা শিল্পকলা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…