চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।

 

চ্যানেল আইয়ে ৭ সিনেমা

সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত।
যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন
এদিন প্রচার হবে সৈয়দ সালাহউদ্দীন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের (পোস্ট মাস্টার) গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’। এ ছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
বছরের বহুল আলোচিত সিনেমা ‘পাপ পুণ্য’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, ফারজানা চুমকি, সিয়াম, শাহনাজ সুমি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন
বিদ্যা সিনহা মিম, রোশান অভিনীত বাংলা চলচ্চিত্র ‘কার্নিশ’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন। এটি পরিচালনা করেছেন ছোট পর্দার তারকা নির্মাতা ভিকি জাহেদ।

ঈদের ৪র্থ দিন
এদিন দর্শক দেখতে পারবেন অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম।

ঈদের ৫ম দিন
রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইস্টিশন’ দেখবেন ঈদের পঞ্চম দিন। এতে অভিনয় করেছেন রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ।

Reneta

ঈদের ৭ম দিন
বাংলা চলচ্চিত্র ‘ইন্দুবালা’ দেখবেন অনুষ্ঠানের শেষ দিন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।

 

সেরা নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

ঈদের দিন
ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনাকাংক্ষিত বিয়ে’। রচনা নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমান। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

এদিন বিকেল ৪টা ১০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘প্রথম প্রথম প্রেম’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
ঈদের দ্বিতীয় দিনে রয়েছে টেলিফিল্ম ‘পেইং গোস্ট’। রচনা মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূর প্রমুখ। দর্শক এটি দেখতে পারবেন বিকেল ২টা ৩০ মিনিটে।

ঈদের তৃতীয় দিন
টেলিফিল্ম ‘আমি রোকেয়া বলছি’। রচনা ও পরিচালনায় আশরাফুজ্জামান। অভিনয়ে সাবিলা নূর, মনোজ প্রামানিক প্রমুখ। দর্শক এটি দেখতে পারবেন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে টেলিফিল্ম ‘বিয়ে আমি করবোই’। রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সিরাজ ইসলাম, আফরোজা আক্তার প্রমুখ।

ঈদের চতুর্থ দিন
টেলিফিল্ম ‘জটিল প্রেম’। রচনা ও পরিচালনায় নিকুল কুমার মণ্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে আরেক টেলিফিল্ম ‘নায়ক’। রচনা মাশরিকুল আলম ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ।

ঈদের পঞ্চম দিন
এদিন ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘পাতার বাঁশি’। চিত্রনাট্য মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে আরশ খান, তাসনোভা তিশা, সালাহউদ্দিন লাভলু, জয়রাজ প্রমুখ।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন আরেক টেলিফিল্ম ‘মাই বিউটিফুল ওয়াইফ’। রচনা রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে তামিম মৃধা, সারিকা সাবা প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ঈদের সেমাই’। রচনা মারুফ হোসেন সজীব, পরিচালনায় মোহন আহমেদ। অভিনয়ে তৌসিফ, আইরিন আজাদ, অনিক, অন্ত করিম, আশরাফুল সোহাগ প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘মিথ্যা তুমি সত্য তুমি’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ।

ঈদের সপ্তম দিন
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘রুমাল ও ভালোবাসা’। রচনা ও পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, এ্যালেন শুভ্র, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপু প্রমুখ।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ফুলবউ’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে খায়রুল বাশার, সামিরা খান মাহি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

ঈদের আগের দিন
ঈদুল আযহার আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। রচনা ও পরিচালনায় রেজানুর রহমান। অভিনয়ে শাহাদাৎ হোসেন, স্বাগতা, মোহাম্মদ বারি প্রমুখ।

ঈদের দিন
এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শক দেখবেন বিশেষ নাটক ‘খোঁপা’। রচনা মাসুম রেজা এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দর্শক দেখবেন নাটক ‘গল্পের নাম যা হয় না’। মূল গল্প রাবেয়া খাতুন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
স্বরূপ দের রচনা ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নাটক ‘চলতি পথে’ দেখানো হবে রাত ৭টা ৩০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন তৌসিফ, তানজিন তিশা, ডন, আশরাফুল সোহাগ, ফরহাদ লিমন প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘২৪ ঘণ্টা’। রচনা গোলাম সারওয়ার অনিক। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, সাফা কবীর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন
এদিন রাত ৭টা ৩০ মিনিটে দর্শক দেখবেন নাটক ‘ফুলের নামে নাম’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে আরেক নাটক ‘ভাই বড় বিপদে’। রচনা গোলাম সরোয়ার অনিক ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল, সাবেরী আলম, স্বপ্না ইয়াসমীন প্রমুখ।

ঈদের ৪র্থ দিন
নাটক ‘বন্ধু বলে কিছু নেই’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, জাকিয়া বারী মম, জিয়াউল হক কিসলু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘আদর্শ বড় ভাই’। রচনা সাইদুর রহমান রাসেল ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ, তারিক স্বপন, মাইমুনা মম, তৌহিদা তাসনিন তিফা প্রমুখ।

ঈদের ৫ম দিন
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে’। রচনা মুরসালিন শুভ ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে নিলয়, রুকাইয়া জাহান চমক প্রমুখ।

নাটক ‘কব্জা’ দেখানো হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা মঞ্জুর মরু, পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, মুনিরা মিঠু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
নাটক ‘মাস্টারমাইন্ড’। গল্প ইবনে হাসান খান ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, আশনা হাবিব ভাবনা প্রমুখ। প্রচার হবে ঈদের রাত ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘মায়ার হাতছানি’। রচনা মিজানুর রহমান ও পরিচালনা এল আর সোহেল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, এস এন জনি, সাদিয়া আয়মান প্রমুখ।

ঈদের ৭ম দিন
এদিন রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘কবির কবিতা’। রচনা মেহেদী হাসান ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে তামিম মৃধা, শবনম ফারিয়া, ববি হাওলাদার, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘গোঁফ’। রচনা ও পরিচালনায় পলক হাসান বাপ্পী। অভিনয়ে ইমরান কৌশিক, সালহা খানম নাদিয়া, মনিরা মিঠু, সুমন পাটওয়ারী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বআরশ খানআশরাফুল সোহাগআহসান হাবিব নাসিমঈদ ২০২২এস এন জনিওয়াহিদা মল্লিক জলিকেয়া পায়েলজাকিয়া বারী মমজাহিদ হাসানজিয়াউল হক কিসলুটেলিফিল্মডনতানজিকা আমিনতানজিন তিশাতানিয়া আহমেদতানিয়া বৃষ্টিতারিক স্বপনতৌসিফতৌসিফ মাহবুবতৌহিদা তাসনিন তিফানাটকপারভেজফরহাদ লিমনববি হাওলাদারমাইমুনা মমমিম মৃধামুনিরা মিঠুমুমতাহিনা টয়ামোশাররফ করিমমৌসুমী মৌরুকাইয়া জাহান চমকলিড বিনোদনশফিক খান দিলুশবনম ফারিয়াসজলসাদিয়া আয়মানসাবেরী আলমসালাহউদ্দিন লাভলুসিনেমাস্বপ্না ইয়াসমীন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে আরও তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন

জুলাই ১, ২০২৬

আবারও চোটের হানা ব্রাজিল দলে

জুলাই ১, ২০২৬

সীমান্ত পাহারার মতো সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুলাই ১, ২০২৬

জুলাই জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে প্রবেশ করবে: নাহিদ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT