বাংলাদেশ

ঈদুল আজহা: দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি

পশু কোরবানি চলাকালে পশু নিয়ে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি চলাকালে মানুষের ভিড় ও পশু দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন ও পরবর্তী দুইদিন অর্থাৎ, ১২ জিলহজ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।

বিশেষ করে রাজধানীর পুরান ঢাকা, লালবাগ, টিকাটুলী, মুগদা এবং বাসাবো এলাকায় সকাল থেকে কোরবানির পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের ব্যস্ত দৃশ্য চোখে পড়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন কসাই সংকট এবং সময় ও প্রস্তুতির অভাবে কোরবানি করতে না পেরে অনেকে রোববার করছেন। কারও কারও গরু হাট থেকে বাড়ি পৌঁছেছে ঈদের দিন রাতে। আবার কেউ কেউ ইচ্ছে করেই ভিড় এড়িয়ে দ্বিতীয় দিনে কোরবানি করছেন, যাতে সময় নিয়ে কাজ করতে পারেন।

রাজধানীর বাসিন্দারা কোরবানি অব্যাহত রাখলে সোমবার পর্যন্ত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ করবেন। এতে রাজধানীর বাসিন্দারা সুবিধামতো সময়ে কোরবানি দিতে পারছেন।

রোববার সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফজরের নামাজ শেষ হওয়ার অল্প পর থেকেই কোরবানির প্রস্তুতি নেন অনেকে। ঈদের আগে পশু কিনে রেখে তারা কোরবানি দিচ্ছেন।

এদিকে, ঈদের দিনের কোরবানির বর্জ্য রাতের মধ্যে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রবি ও সোমবার সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কাজ চলমান থাকবে।

বিষয়:দ্বিতীয় দিন পবিত্র ঈদুল আজহা পশু কোরবানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…