বিনোদন

ঈদের দ্বিতীয় দিন রাতে মনোজ-সাবিলার নাটক ‘কি ভুল ছিল?’

মনোজ ও সাবিলা নাটক 'কি ভুল ছিল?' এর দৃশ্য, ঈদের দ্বিতীয় দিন রাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোজ ও সাবিলা নাটক ‘কি ভুল ছিল?’ এর দৃশ্য, ঈদের দ্বিতীয় দিন রাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে জয়নাল আবেদীন রচিত ও মাসরিকুল আলম পরিচালিত নাটক ‘কি ভুল ছিল?’। নাটকটিতে অভিনয় করেছেন সাবিলা নুর, মনোজ প্রামানিক, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ।

বাসরঘরেই রায়হান আমাকে বলে শোন আমি কিন্তু অনেক রাগী। আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তাই আমার রাগ উঠলে আমার আশেপাশে থাকবে না। আর আমি রেগে যাই এরকম কাজ করবে না, বুঝেছ?

সে আমার প্রেমের কথা জানতে চাইলে আমি তাকে জানাই জামশেদ নামে একজন আমাকে পছন্দ করতো কিন্তু আমি কখনো তাকে পাত্তা দিতাম না। সে জানায় সে সব খোঁজ খবর নিয়েই বিয়ে করেছে। সে যে অনেক রাগী তা অল্পদিনেই আমি বুঝতে পেরেছি।

একবার তার বন্ধুর বাসায় দাওয়াতে সে আমাকে লাল একটা শাড়ি পরতে বলেছিল। আমার লাল শাড়িটায় মাড় দেয়া ছিল না বলে পরিনি। নীল একটা শাড়ি পরেছিলাম! সে রাগ হয়ে আমার লাল শাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলল! চিৎকার করে বলল- লালটা যখন পছন্দই না তখন রেখে লাভ কি?

এমন অনেক ছোট ছোট বিষয় রেগে যেত। অনেক কষ্ট পেতাম। ভাবতাম তার সংসার আমি করবোনা কিন্তু তার মন ভালো থাকলে তার থেকে ভালো আর কেউ না। আমার জন্মদিনে তাকে রিকোয়েস্ট করি সে যেন তার রাগটা যেন কমায়। কিন্তু উল্টো রাগের জন্য ৩ মাস পর আমাকে ডিভোর্স দিয়ে দিলো।

আমার অপরাধ জামশেদ একটা কাজে আমার বরের কাছে এসেছে, তার সাথে কথা বলেছি। ওখানে সে অনেক বাজে ব্যবহার করেছিলো আমার সাথে। আমি রাগ করে বাড়ি চলে আসলাম। আমি ভেবেছিলাম সে আমাকে নিতে আসবে কিন্তু না সে আমাকে উল্টো ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি সাথে সাথে তার কাছে গিয়েছি, কান্নাকাটি করলাম। তার মা বোনও রিকোয়েস্ট করলো কিন্তু কিছুই লাভ হলো না। সে তার কথায় অটল ছিল…। কিন্তু শেষমেশ কী হলো তা জানতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়।

বিষয়:নাটক মনোজ প্রামানিক মাসরিকুল আলম মিলি বাশার সাবিলা নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…