চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নতুন জুটি নিয়ে আসছেন চয়নিকা

যে ভাবনা থেকে ইভানা-জুনায়েদকে ‍জুটি করলেন চয়নিকা চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
বিনোদন
A A
নতুন জুটি নিয়ে আসছেন চয়নিকা, ঈদে বিশেষ নাটক. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানে সিনেমা নির্মাণে ব্যস্ত হলেও নাট্য জগতে নির্মাতা চয়নিকা চৌধুরীর বেশ সুনাম। তার নির্মাণে কাজ করে বহু শিল্পীর ক্যারিয়ার মসৃণ হয়েছে। তার নির্মিত নাটক থেকে গড়ে উঠেছিল জনপ্রিয় সব জুটি। একসময়ের ব্যস্ত এই নির্মাতা এবার জুনায়েদ বোগদাদী ও পারসা ইভানাকে নিয়ে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আনতে চলেছেন।

তাদের একইস্ক্রিনে এনে নতুন টেলিফিল্ম ‘রাজকুমার ও অপ্সরী’ তৈরি করছেন চয়নিকা। যেটি রচনা করেছেন ফারিয়া হোসেন। বিশেষ এই টেলিছবিটি ঈদে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।

একটি কাপলের গল্পে নির্মিত হচ্ছে ‘রাজকুমার ও অপ্সরী’। নির্মাতা জানালেন, সাংসারিক লাইফে ইগো একটা ফ্যাক্ট। আর স্বামী স্ত্রী যদি একই কর্মস্থলে কর্মরত থাকেন তাহলে পদে পদে ইগোস্টিক সমস্যা ফেস করতে হয়। এই সমস্যা এবং একটি ভালোবাসার গল্প নিয়ে মূলত এ টেলিফিল্ম।

Banglabid

পারসা ইভানা বলেন, দিদি (চয়নিকা চৌধুরী) অনেক কেয়ারিং। আমার কস্টিউম তো আছেই, তবুও উনি শুটিংয়ে কিছু শাড়ি গহনা নিয়ে এসেছেন। এই বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। জুনায়েদের সঙ্গে প্রথম কাজ হচ্ছে। গল্পটাও আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। যেহেতু আমি একজন পেশাদার শিল্পী, তাই নতুন আর্টিস্ট ও নির্মাতাদের সঙ্গে ভালো গল্প ও চরিত্র পেলে আমি কাজ করবো, যেটা পছন্দ মতো করার চেষ্টা করে যাচ্ছি।

চয়নিকা চৌধুরী বলেন, স্ক্রিনে আমি কেমন কস্টিউম চাচ্ছি সেটা আর্টিস্টদের সময় নাও থাকতে পারে, এজন্য আমার কাজগুলো আমি শুরু থেকে নিজের পছন্দে কস্টিউম নিয়ে আসি।

নতুন জুটি নিয়ে ‘বিশ্বসুন্দরী’র এই নির্মাতা বলেন, জুনায়েদের কিছু কাজ দেখে তার অভিনয় ভালো লেগেছে। পারসা ইভানার ‘শেষমেষ’ নাটকে নাচ দেখে মুগ্ধ হই। তখন মনে হয় এই দুজনকে নিয়ে কাজ করলে চমৎকার জুটি প্রতিষ্ঠা পেতে পারে। তারা দুজনেই সময়মতো শুটিংয়ে এসেছে। রিহার্সেল করে চমৎকার অভিনয়ের চেষ্টা করছে। এই চেষ্টাটা অনেক প্রশংসনীয়। আমার ইচ্ছে আছে, আগামীতে জুনায়েদ ও ইভানাকে আরও কাজ করবো। যদিও আমি এখন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। আগামী অক্টোবর থেকে ‘সখা’ (সোলমেট) ছবির শুটিংয়ে যাবো, পরের বছর করবো ‘মাতাল হাওয়া’। এরমধ্যে পছন্দমতো শিল্পীদের যদি পাই তাহলে দুএকটি নাটক নির্মাণ করবো।

Reneta

চয়নিকা চৌধুরী মনে করেন, মানুষের সুন্দরভাবে জীবনযাপনে ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, প্রয়াত মোস্তফা কামাল সৈয়দ আমাকে সবসময় বলতেন স্ক্রিনে পজিটিভ বিষয় দেখাতে এবং সেটা দেখে যেন মানুষ তার জীবনে কিছু কাজে লাগাতে পারে তাই দেখাবা। আমার স্কুলিংটা এভাবে। চারদিকে ভিউয়ের ছড়াছড়ি, যদিও ভিউ জিনিস আমাকে টানে না, আমার সিগনেচারটাও নষ্ট করবো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের অনুষ্ঠানচয়নিকা চৌধুরীচ্যানেল আইজুনায়েদ বোগদাদীটেলিফিল্মপারসা ইভানালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার বিষয়ে জাতিসংঘে প্রশ্ন

পরবর্তী

বিষাক্ত রাসায়নিক পিফাসে স্বাস্থ্যঝুঁকি

পরবর্তী
নদী ও জলাশয়ে বিষাক্ত রাসায়নিক পিফাসের কারণে জল দূষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষাক্ত রাসায়নিক পিফাসে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় নাবিল ইরফান কাতার জাতীয় দলে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার জাতীয় দলে বাংলাদেশের নাবিল ইরফান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT