চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে ভিকি জাহেদের নাটক

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

ভিকি জাহেদ মানেই সাসপেন্স, মিস্ট্রি বা থ্রিলারের জমজমাট আয়োজন, সঙ্গে যুক্তি আর ব্যাখ্যার নিখুঁত প্রক্ষেপণ। এবারও কি তাই হতে যাচ্ছে? ঈদুল ফিতরে চ্যানেল আইতে আসছে ভিকির নাটক ‘অন্ধ বালক’।

এখানে ভিকিকে দর্শকরা কীভাবে পাবেন? আগের মতো করে ভাবলে হয়তো হবে না। গল্পের ধরন আর নির্মাতার ব্যাখ্যায় তেমনটাই মনে হতে পারে দর্শকদের।

ভিকি জানান, ‘অন্ধ বালক’ লেখা নাজিম–উদ–দৌলার। এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎবাণীর মতো বিশ্বাস–অবিশ্বাসের দোলাচল রয়েছে।

‘অন্ধ বালক’-এ অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার চরিত্রের নাম অর্ক, আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ভালোবাসায় মত্ত দুই তরুণ–তরুণী। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে। দু’জনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ। দিনার বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করে তুলতে থাকে।

তৌসিফ-সাদিয়া ছাড়াও ‘অন্ধ বালক’–এ আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু প্রমুখ। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের তৃতীয় দিন রাত ৭টা ১৫ মিনিটে দর্শক দেখতে পারবেন ভিকির এই নাটক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্ধ বালকঈদের নাটকচ্যানেল আইনাটকভিকি জাহেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT