চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের চতুর্থ দিন আনন্দ বাড়াবে দুই নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
দুটি নারী অভিনেত্রীর ছবি, একজন হালকা নীল শাড়ি পরা, অন্যজন পিঙ্ক শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তারকাবহুল দুই নাটক। যার একটি ‘ফিল মাই লাভ’ এবং অন্যটি ‘দ্যা লাস্ট ট্রেন।’

‘ফিল মাই লাভ’-এ দেখা যাবে কবিতা একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তার সাথের সবার প্রেম হলেও কবিতার জীবনে কখনো প্রেম আসেনি। প্রেম নিয়ে বন্ধুরা কিছু বললেই বলে, কাউকে দেখে তার কখনো প্রেম করতে ইচ্ছে করেনি। তবে তার জীবনেও একদিন প্রেম আসবে এবং সে সেই মানুষটারই অপেক্ষায় আছে।

একদিন হঠাৎ তার বান্ধবী অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে হসপিটাল যায়। বান্ধবীকে ডাক্তারের রুমে দিয়ে বেশি লোক দেখে কবিতা বাইরের যায়। হসপিটালের বারান্দা দিয়ে হাটতে হাটতে হঠাৎ তার চোখ যায় একটা রুমের দিকে। একজন ডাক্তার একটা ছোট বাচ্চাকে ইনজেকশন দিবে। ইনজেকশন দেওয়ার আগে সে বাচ্চাটার সাথে অনেক দুষ্টুমি করে। আর এই দুষ্টুমির মধ্যেই সে বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে দেয়। বাচ্চাটা ফিলই করেনি। বরং হাসির মধ্যেই ছিল। কবিতা ডাক্তারের উপর ক্রাশ খেয়ে যায়। বাসায় যেয়ে, ইউনিভার্সিটি যেয়ে সারাক্ষণ সে তখন ডাক্তারের কথাই ভাবে…।

Banglabid

নাটকটির গল্প ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকেল ০৭:৫০ মিনিটে।

‘দ্যা লাস্ট ট্রেন’-এ দেখানো হয় দোলন অনার্স পাশ করেছে। মাস্টার্স পড়ার জন্য ঢাকাতে এসেছে। উঠেছে দুলাভাইয়ের বাসায়। দোলন বাসার ছাদে দাঁড়িয়ে আছে। সে লক্ষ করে নিচে একটা মেয়ে কবুতর ও খরগোস কে খাবার দিচ্ছে। মেয়েটার পেছনের দিকটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তার অতুলনীয় চুল। কৌশল করে মেয়েটার মুখটা এত দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পারেনা। দোলনের ভিতর কৌতূহল তৈরি হয়। সে মেয়েটাকে দেখার জন্য আসে পাশে ঘুর ঘুর করতে থাকে। ঘটে বিপরীত ঘটনা। একটা প্রেমময় পরিবেশ তৈরি হয়। মেয়েটা দোলনকে ফলো করে উল্টা তাকে চুরি করে দেখার চেষ্টা করে কিন্তু দোলন বুঝতে পারেনা। লোকচুরির এই খেলায় দুজন যে দুজনকে ফলো করে এটা তারা বুঝতে পারে। এরই মধ্যে দুজনের ভিতর কথা না হলেও আকার ইঙ্গিত ও চোখের ইশারায় একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়েটা আর কেও নয় তৃষ্ণা।

কিছু প্রেম আছে যা কথা না হলেও এক জন আর এক জনের মনের মধ্যে জায়গা করে নেয়। জায়গা করে নিলেও তৃষ্ণা তাকে এড়িয়ে চলতে চায়। কারণ তৃষ্ণার আগে বিয়ে ছিল। নেশাখোর স্বামী তাকে জ্বালা যন্ত্রণা দিত। এক সময় তাকে তালাক দেয়। তাই সে শহরে চলে এসেছে। থাকে খালা খালুর বাসায়। যাইহোক ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেম হয়ে যায়।

Reneta

রচনা ও পরিচালনা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। অভিনয়ে তানজিম তটিনী, সোহেল মন্ডল, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ০৯:৩৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্যা লাস্ট ট্রেনফিল মাই লাভলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনসনকে ‘পেটানোর’ হুমকি দিয়েছিলেন কোহলি

পরবর্তী

রাজধানীতে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

পরবর্তী
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

র‍্যাবের কর্মকর্তারা নাশকতা মোকাবেলায় প্রস্তুত থাকার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত র‍্যাব’

সর্বশেষ

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT