চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কিছু এলাকায় ঈদ উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৬, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঈদ উপলক্ষে মুসল্লিরা প্রার্থনা করছেন, দেশের কিছু এলাকায় ঈদ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করছেন রাজধানীর খিলগাঁও সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।

শুক্রবার (৬ জুন) সকাল ১০টায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন কয়েকশ মানুষ। দেশবাসী ও বিশ্বের সব মানুষের কল্যাণ কামনা করা হয় মোনাজাতে।

দিনাজপুরেও আজ আগাম ঈদুল আযহা উদযাপন করছে প্রায় ৫ হাজার পরিবার। শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এছাড়াও চাঁদপুর, সাতক্ষীরা, ঝালকাঠি, মাদারীপুর, মৌলভীবাজার, লক্ষীপুরসহ বেশ কয়েকটি জেলার কয়েকটি গ্রামে আগাম ঈদ উদ্যাপিত হয়েছে।

সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়নের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের সঙ্গে মিল রেখে। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদের জামায়াত করে আসছি।

গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরী এলাকায় পবিত্র ঈদুল আজহার জামায়াত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে প্রায় ৮০ থেকে ১০০ জন মুসল্লি অংশ নেন। স্থানীয়রা জানান, সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে তারা প্রতিবছরই ঈদ উদযাপন করে থাকেন। এবারও সেই ধারাবাহিকতায় ঈদের নামাজ আদায় করেছেন। তবে তারা জানান, কোরবানির পশু জবাই করা হবে বাংলাদেশের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ঈদের দিনেই।

Reneta

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছে। উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়ায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।

শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়েছে। এই ঈদ উদযাপন করেন সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা।

শেরপুরের সাত গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে আড়াই’শ থেকে ৩শ’ মুসল্লি অংশ নেন। এসব জামায়াতে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভেতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে। গ্রামগুলো হলো—শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

জামালপুরের ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলার ২০টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। ঈদ পালনকারী মুসল্লিরা মনে করেন, ইসলামী শরিয়া মোতাবেক পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।

গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুটি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দীর্ঘদিন ধরে এই দুই গ্রামের ৩০টি পরিবারের সহিহ হাদিস অনুসারীরা একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার চারটি উপজেলার প্রায় ৪০টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

এলাকাগুলো হলো হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী; কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।

ভোলার সাত উপজেলার ১৫টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের চারটি গ্রাম ও পটুয়াখালীর ২৫টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উদযাপনমধ্যপ্রাচ্যেসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT