ক্রিকেট

উইন্ডিজ থেকে টাইগারদের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ঈদ শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা একত্রিত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করছে, আনন্দ ও সৌহার্দ্য প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের কারণে গায়ানাতেই এবারের ইদ-উল-আজহা পালন করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। সিরিজের ব্যস্ততার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ক্রিকেটাররা। শুধু তাই নয় হাজার মাইল দূরে বসে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি মাহমুদুল্লাহ-মোস্তাফিজরা।

সিরিজের প্রথম ম্যাচ খেলতে এখন গায়ানায় অবস্থান করছে বাংলাদেশ দল। শনিবার সেখানেই ঈদের নামাজ আদায় করেছেন তারা। নামাজ শেষে ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, পরিবারের সঙ্গে সবার ঈদ ভালো কাটবে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিন।’

আইপিএলে অংশ নিতে ভারতে অবস্থান করায় এ বছর ঈদ-উল-ফিতর সেখানেই উদযাপন করেছিলেন মোস্তাুফিজুর রহমান। এবার ঈদ-উল আযহা পালন করছেন গায়নায়। ঈদ শুভেচ্ছা বার্তায় এই বাঁহাতি এ পেসার বলেন, ‘ঈদ মোবারক। পরিবার-পরিজনদের কাটুক সবার ঈদ।’

রোববার বাংলাদেশে যখন ঈদ উদযাপিত হবে, তখন গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

বিষয়:মাহমুদুল্লাহলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…