চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঝাঁক অভিনেতা ও তিনটি গল্পের ‘এই মুহূর্তে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২২
বিনোদন
A A

তিন কারিগর আর একটা শহর। পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহার এই সময়ের তিনটি গল্প নিয়ে নির্মাণ করেন একটি অ্যান্থলজি সিনেমা। চরকি অরিজিনাল সিনেমাটির নাম এই মুহূর্তে।

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত ও ভিন্ন চিন্তার এই তিন পরিচালক প্রথমবারের মতো এক ফ্রেমে কাজ করেছেন। ২৩ জুন রাত ৮টা থেকে এই মুহূর্তে সগৌরবে চলছে চরকির পর্দায়। এই আনন্দ উদযাপনের জন্য চরকি ২ জুলাই এক বিশেষ সন্ধ্যা সাজিয়েছিল। আয়োজন করা হয়েছিল এই মুহূর্তে’র বিশেষ প্রদর্শনীর।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে সন্ধ্যা ৬টা থেকে প্রদর্শিত হয় এই মুহূর্তে। সেখানে বসেছিল তারার মেলা।

প্রদর্শনী শেষে বক্তব্য রাখেন এই মুহূর্তে-র তিন পরিচালক পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহার। ওটিটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন জাহিদ হাসান, প্রীয়ন্তী উর্বী, তানজিম সাইয়ারা তটিনী, দিব্য জ্যোতি, ইয়াশ রোহান, সুনেরাহ বিনতে কামাল ও তাসলিমা হোসেন নদীসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

আনন্দ এই আয়োজনে সবাইকে চমক দিতে হাজির হন হালের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী আফরান নিশো ও নাজিফা তুষি। সেখানে এসে তারা তাদের আসন্ন কনটেন্ট ‘সিন্ডিকেট’-এর প্রচার করেন।

বিশেষ এই প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন এই মুহূর্তে-র অন্যান্য শিল্পী-কলাকুশলী, সিটি ব্যাংকের কর্মকর্তা, চরকির কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোআবরার আতহারএই মুহূর্তেনাজিফা তুষিপিপলু আর খানমেজবাউর রহমান সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬

‘গার্ডিয়ান অস্ট্রেলিয়া’র নতুন সম্পাদক ডেভিড মাঙ্ক

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের তিনটি শিখন তরীর উদ্বোধন

জুন ১৫, ২০২৬

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

জুন ১৫, ২০২৬

নারীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT