চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকে ৪০ হাজার রকেট সরবরাহের পরিকল্পনা ছিল মিশরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A

ওয়াশিংটন পোস্টে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথি অনুযায়ী, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় গোলাবারুদের সরবরাহ বাড়ানোর জন্য মিশর গোপনে প্রায় ৪০ হাজার রকেট তৈরি করে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছিল।

বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন। যেখানে তারা রাশিয়াকে আর্টিলারি রাউন্ড এবং গানপাউডার সরবরাহ করার বিষয়েও আলোচনা করেছেন। আল-সিসি কর্মকর্তাদের পশ্চিমের সাথে ঝামেলা এড়াতে বিশেষ ব্যবস্থাও নেওয়ার কথাও বলেন।

Banglabid

ওয়াশিংটন পোস্ট অনুসারে, নথিটির তারিখ ১৭ ফেব্রুয়ারি। বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এবং রাজনীতিবিদদের হতবাক করেছে।

এ বিষয়ে সিনেটর ক্রিস মারফি বলেছেন, যদি এটা সত্য হয় যে, সিসি গোপনে রাশিয়ার জন্য রকেট তৈরি করছে যা ইউক্রেনে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমাদের মধ্যকার সম্পর্ক নিয়ে ভাবতে হবে। এটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মিশরের সাথে আমেরিকার সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

যদিও জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি নথির বৈধতা নিশ্চিত করতে অস্বীকার করেছেন।

Reneta

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের নভেম্বরে মিশরে গিয়ে আল-সিসির সঙ্গে দেখা করেন। যুদ্ধের বিষয়ে তার দেশের অবস্থানের জন্য তিনি মিশরীয় রাষ্ট্রপতির প্রশংসা করেছিলেন।

মিশরের সামরিক উৎপাদন প্রতিমন্ত্রী মোহাম্মদ সালাহ আল-দিনের মতে, মিশর মস্কোর সাহায্যর প্রতিদান হিসেবে রাশিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে কি সেই সাহায্য তা স্পষ্ট করে বলা হয়নি। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্ববাজার বিঘ্নিত হওয়ার মধ্যে গত বছর মিশর রাশিয়ান গমের ওপর নির্ভরতা বাড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটন পোস্টমিশররকেটরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT