আন্তর্জাতিক

সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়

জনতা রাস্তায় নেমে সমর্থন জানাচ্ছে, বিভিন্ন দেশের পতাকা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা রাস্তায় সমর্থন জানাচ্ছে, সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আন্দোলন চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশত্যাগের পর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় চলছে।

আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার সংবাদ মাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে বিদ্রোহীদের অন্যতম এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি এবং ইদলিবভিত্তিক সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট এর প্রধান মোহাম্মদ আল বসিরের সঙ্গে বৈঠক করেছেন সাবেক আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী দামেস্কে কারফিউ জারি করা হয়েছে। এদিকে, প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশত্যাগের পরদিনই গোলান মালভূমির আরও জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিভিন্নস্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রও সিরিয়ার বিভিন্নস্থানে বিমান হামলা চালিয়েছে।

বিষয়:বাসার আল-আসাদ সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…