চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিন তোপ আর রান আউট হতে হতে ১৭৯ রানে শেষ ডাচরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ের দিনে রান আউট হতে হতেই ইনিংস শেষ হয়েছে নেদারল্যান্ডসের। টপঅর্ডারের সেরা চার ব্যাটার রান আউটের শিকার হয়েছেন। বাকিদের আসা-যাওয়ার মাঝে ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ডাচদের ইনিংস থামে ১৭৯ রানে।

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জেতেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আসরে তৃতীয় জয়ের লক্ষ্যে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইকেটকিপার-ব্যাটার।

শুরুতে টিপিক্যাল আফগান-বোলিংয়ের তোপে পড়েন দুই ওপেনার ওয়েসলি বারেসি এবং ম্যাক্স ও’ডাউড। ৪ বল খেলে ১ রান করে মুজিব উর রহমানের বলে সাজঘরে ফিরে যান বারেসি। কলিন অ্যাকেরম্যানের সাথে হাল ধরেন ও’ডাউড। সর্বোচ্চ ৬৯ রানের জুটি গড়ে ৪০ বলে ৪২ রান করে ফিরে যান ও’ডাউড।

পরে হাল টানতে থাকেন সাইব্রান্ড অ্যাঙ্গেলব্রাখট। সর্বোচ্চ ৫৮ রান আসে ডানহাতি ব্যাটারের থেকে, খেলেন ৮৬ বলের ধৈর্যশীল ইনিংস। অন্যদের আসা-যাওয়ার মাঝে রান আউট হওয়ার আগে ছোট-বড় ছয়টি জুটি গড়েন।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্পিনার মোহাম্মদ নবী। বাঁহাতি স্পিনার নুর আহমেদ ২টি এবং একটি উইকেট নেন আরেক স্পিনার মুজিব উর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঙ্গেলব্রাখেটআফগানিস্তানএডওয়ার্ডসও’ডাউডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনবীনুরনেদারল্যান্ডসভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT