ক্রিকেট

এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট এডওয়ার্ড স্মিথ

এডওয়ার্ড স্মিথ ক্রিকেট মাঠে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এডওয়ার্ড স্মিথ একটি সুইটের পোশাক পরে ক্রিকেট মাঠে দাঁড়িয়ে আছেন, পেছনে ক্রিকেট স্টেডিয়াম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন এডওয়ার্ড স্মিথ। আগামী ১ অক্টোবর দায়িত্ব নিয়ে ১২ মাস মেয়াদে কাজ করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও নির্বাচক।

বুধবার লর্ডসে বার্ষিক সাধারণ সভায় স্মিথের নাম ঘোষণা করা হয়। বর্তমান প্রধান মারভিন কিংয়ের উত্তরসূরি হিসেবে যোগ দেবেন তিনি। স্মিথের দায়িত্বকালীন সময়ে লর্ডস ২০২৬ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং প্রথমবারের মত মেয়েদের টেস্টে আয়োজন করবে।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রধানের পদ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক পদগুলোর একটি।

মারভিন কিংয়ের আগের চার বছরে প্রধানের দায়িত্বে ছিলেন মার্ক নিকোলাস (২০২৩), স্টিফেন ফ্রাই (২০২২), ক্লেয়ার কনর (২০২১) ও কুমার সাঙ্গাকারা (২০২০)। একবিংশ শতাব্দীতে এই চেয়ারে দায়িত্ব পালন করাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাইক গ্যাটিং, ডেরেক আন্ডারউড ও মাইক বেয়ারলি।

বিষয়:এমসিসি লর্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…