বাংলাদেশ

সাংবাদিকদের ওপর হামলায় এডিটরস গিল্ডের নিন্দা

এডিটরস গিল্ড বাংলাদেশের লোগো, সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিটরস গিল্ড বাংলাদেশের লোগো, যা সাংবাদিকদের ওপর হামলার নিন্দা প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজনৈতিক কর্মসূচির খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ। আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি কর্মীদের হামলায় অনেক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল।

শনিবার বিএনপির ডাকা সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাতে গেলে সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি ও জামায়াত কর্মীরা। তারা হামলা করেন সাংবাদিকদের ওপর।

সাংবাদিকদের ওপর হামলাকারীরা যাতে কোনো ছাড় না পায় তার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

বিষয়:সাংবাদিকদের ওপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…