সাংবাদিক নিপীড়নের ধারাগুলো আইন থেকে বাদ দেয়ার প্রস্তাব করেছে সম্পাদক পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ডেইলী স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম জানান, দুর্নীতি থাকলে বিচার হোক কিন্তু সাংবাদিকদের নামে খুনের মামলা করা যেন বন্ধ হয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চার হয়ে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।







