চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক সূচক বাড়ছে, অনিশ্চয়তা ও হতাশা নেই: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
অর্থনীতি
A A
অর্থমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। গ্রাম এখন শহর হয়েছে। চিত্রপট পাল্টে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক সূচক বাড়ছে, অনিশ্চয়তা ও হতাশা বলতে এখন আর কিছু নেই। সত্যিকার চিত্র তুলে ধরা এখন সকলের দায়িত্ব।

বৃহস্পতিবার ৭ মার্চ বিকেলে দিনাজপুরের খানসামার পাকের হাটে নিজ নির্বাচনি এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারায় এসে দাঁড়িয়েছে। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছে দেশ। শেখ হাসিনার যে ডেলটা প্ল্যান ২১০০, সেটি ধরে বাংলাদেশ এগোচ্ছে। দেশের অব্যাহত উন্নতি মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সেটি আপনি রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন।

খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আবুল হাসান মাহমুদ আলী প্রথমবার নিজ নির্বাচনি (খানসামা-চিরিরবন্দর) এলাকায় সরকারি সফরে এসে সকল শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী খানসামা পৌঁছালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ জনগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে নিজ নির্বাচনি এলাকায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আগমন উপলক্ষে শতাধিক তোরণ ও গেট তৈরি করা হয়।

ট্যাগ: অর্থনৈতিক সূচক বাড়ছেঅর্থমন্ত্রীঅর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবিতে ভর্তিচ্ছু ৭শ’ শিক্ষার্থীকে নিয়ে রেলওয়ের এক ‘অসীম রুদ্ধশ্বাস’ যাত্রা

পরবর্তী

ইসলামাবাদে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

পরবর্তী
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামাবাদে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা, নারীর ক্ষমতায়ন ও সমতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবস আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT