চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিক ও ফুটওয়্যার শিল্পের অগ্রগতির লক্ষ্যে ইসিফোরজে’র কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
কর্পোরেট নিউজ, বাংলাদেশ
A A
প্লাস্টিক ও ফুটওয়্যার শিল্পের অগ্রগতির লক্ষ্যে ইসিফোরজে’র কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের আয়োজনে ‘বাংলাদেশের প্লাস্টিক ও ফুটওয়্যার সেক্টর ইন্টারনালাইজেশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার আফটার আওয়ার্স রেসিডেন্সে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের কার্যকর সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় প্লাস্টিক ও ফুটওয়্যার ক্ষেত্রে অগ্রগতির লক্ষে ইসিফোরজে এ কর্মশালা আয়োজন করে।

Banglabid

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. হাবিবুর রহমান (উপ-সচিব)। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন কম্পোনেন্ট কো-অর্ডিনেটর-২ মো. কামরুজ্জামান (প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম); প্রকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেমস-গ্লোবালের চিফ কনসালটেন্ট জাবেদ আহমেদ।

কর্মশালায় অ্যাবসলিউট প্লাস্টিকস লিমিটেড, আমান টয় গার্ডেন, মাহাদী ইন্টারন্যাশনাল লিমিটেড, অথেনটিক এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিন ফার্নিচার, এফএম প্লাস্টিক লিমিটেড, অটোবি ফার্নিচার (ফার্নিচার সলিউশন), লিরা গ্রুপ, আকিজ প্লাস্টিক, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেড (এসিআই), প্লাস্টিক সাইন, সাউথ এশিয়া ট্রেডিং প্লাস্টিক, সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ, এনপলি,ডিপ্লোম্যাট প্লাস্টিক, এক্সক্লুসিভ ক্যান লিমিটেড, প্রাণ আরএফএল, শাপলা প্লাস্টিক, অ্যালায়েন্স লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার লিমিটেড, ফুটমার্ক ফুটওয়্যার, ইতালি ফুটওয়্যার লিমিটেড, কুসুম কলি সু ফ্যাক্টরি, বাংলা লেদার, মাহমুদ টেক্স বিডি, হারমিজন ফুটওয়্যার, স্মার্ট সুজ, আর্কোব্যালেনো, ক্রাফটসম্যান ফুটওয়্যার, শোনিভার্স ফুটওয়্যার (এনপলি) ও মাল্টিলাইন (আরএফএল) এর প্লাস্টিক ও জুতা প্রস্তুতকারক ও উৎপাদকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় নির্মাতা এবং উৎপাদনকারীরা তাদের নির্দিষ্ট খাতের চ্যালেঞ্জ এবং সুযোগগুলো নিয়ে আলোচনা ও আলোকপাত করেন।

Reneta

উল্লেখ্য, সেমস-গ্লোবালের এজিএম মো. আল আমিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের প্লাস্টিক ও ফুটওয়্যার খাতের সম্ভাবনা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বৈশ্বিক সম্ভাবনা প্রভৃতি তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিফোরজেকর্মশালানারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালাপ্লাস্টিক ও ফুটওয়্যার শিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT