আসন্ন সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে দেশের সকল রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১৫ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল ১৮ই ডিসেম্বরের চূড়ান্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা (স্ব স্ব জেলাধীন) থেকে উক্তরূপ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।







