বাংলাদেশ

রোববার আরও ১২ দলের সঙ্গে ইসির বৈঠক

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করবে ইসি।

এছাড়া, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।

এদিকে, আজ বৃহস্পতিবার ১২ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি।

বিষয়:ইসির বৈঠক জাতীয় সংসদ নির্বাচন বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…