বাংলাদেশ

৩৯ সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণে খসড়া চূড়ান্ত করেছে ইসি

গাজীপুরে ১টি আসন বাড়বে, কমবে বাগেরহাটে

Election Commission building in Bangladesh with logo and Bengali signage. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh Election Commission building with modern architecture and national flag in Dhaka. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা পুননির্ধারণের গেজেট আগামীকালের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গত ১৬ জুলাই নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসি ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিল। সেখানে তারা ভোটারের সংখ্যা অনুযায়ী গ্রেডিং করেছেন এবং ১ ,২, ৩ আসন বিশিষ্ট জেলাকে ভাঙ্গার সুযোগ নেই বলেও জানিয়েছেন। খসড়ায় এসব জেলার সীমানা বৃদ্ধি বা হ্রাসের কথা বিবেচনা করা হয়নি।

এছাড়া খসড়ায় ২৫০ এর কাছাকাছি জেলার সীমানা পুন:নির্ধারণে আবেদন ছিল না। তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি।

উক্ত খসড়ায় যেই জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছে, সেখানে আসন বাড়ানোর প্রস্তাব ও সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, খসড়ায় ৪২টি আসনে পরিবর্তন আসছে। এছাড়া আগামী ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেয়া হবে। এই ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছে কারিগরী কমিটি। এর মধ্যে ৩৯ টি আসনে সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। গাজীপুরে ১টি আসন বাড়বে, বাগেরহাটে ১টি আসন কমবে বলেও জানিয়েছে ইসি।

বিষয়:নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…