আগামী ৪ নভেম্বর ইসির সাথে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের বৈঠককে সংলাপ বলতে রাজী নয় নির্বাচন কমিশন। প্রতিটি রাজনৈতিক দল থেকে দুইজন প্রতিনিধিকে পাঠানোর অনুরোধ করেছে ইসি। তবে বিএনপির অনেক শীর্ষ নেতা জেলে আবার কেউ পলাতক থাকায় তারা কিভাবে বৈঠকে আসবেন, এই প্রশ্নের উত্তর দেননি ইসি সচিব।






