রাজনীতি

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তার গাড়িবহর সেখানে পৌঁছায়।

এসময় বিএনপি চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়। নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি।

নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এসময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।’

জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন’।

পরে তিনি নেভি হেড কোয়ার্টার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

বিষয়:ইসি গণনা গণভোট জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ঢাকা তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…