ছাদ থেকে পড়ে ইবি শিক্ষার্থীর করুণ মৃত্যু

একজন শিক্ষার্থী অনুষ্ঠানে বসে হাসছে, পেছনে balloons ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাভারের আশুলিয়ায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ৮ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নওরীন নুসরাত স্নিগ্ধা টাঙ্গাইলের জেলা থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। নওরীন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন।
এই বিষয়ে বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ৬ মাস যাবত রয়েছে। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে বিয়ে হয়। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরীনকে নিয়ে আসেন। আজ বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় নওরীন। পরে খবর পেয়ে তাকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ‘যতটুকু জানতে পেরেছি সে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিল’।






