চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণসহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৩:৪৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৫
শিক্ষা
A A
ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোজা (১০ মার্চ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

গতকাল ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে রায়ে

Banglabid

এসময় তাদের হাতে My Body My Right, Stop The Violence End The Fight, ঘরে বাইরে কর্মক্ষেত্রে, নারী থাকুক নির্ভয়ে; ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না; আমার বোনের কান্না, আর না আর না; ধর্ষকেএ ঠিকানা এই বাংলায় হবে না; উই ওয়ান্ট জাস্টিস; আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে; ধর্ষকের কোনো ক্ষমা নাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই; তনু, তানিয়া নুসরাত, আছিয়া তারপর কে? ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

বক্তারা বলেন, বর্তমানে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি অবনতি হয়েছে। এসবের পরেও উপদেষ্টা সরকারের কাজে আমরা হতাশ। এখান থেকে উত্তোরনের জন্য একটি নির্বাচিত সরকার দরকার। যেখানে ধর্ষণের অভিযুক্ত রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে তবুও বিচারে এত দীর্ঘসূত্রতা আমাদের হতাশ করছে। আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই।

বক্তারা আরো বলেন, এর আগে আমাদের বোন তনু ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে কিন্তু আমরা উপযুক্ত বিচার দেখতে পাইনি। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই আমাদের ছোট বোন আছিয়ার উপর পাশবিক নির্যাতনের সুযোগ তৈরি হয়েছে। তনুর বিচার আমরা পাইনি, এই আছিয়ার বিচার পাবো কিনা সেটাও নিশ্চিত না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের দাবী জানাচ্ছি। ধর্ষকের এমন শাস্তির দাবি জানাচ্ছি যাতে বাংলাদেশে আর কেও ধর্ষণের সাহস না পায়।

Reneta

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে খুব লম্বা লম্বা কথা বলতেন। তিনি কি এখন দেখেন না যে দেশে কি হচ্ছে? সংস্কারের নামে দেশে টালবাহানা চলছে। বিভিন্ন কর্মক্ষেত্রে আমার মা বোনেরা হয়রানির শিকার হচ্ছে।আমার মা বোনেরা যার যার স্বাধীনভাবে পোশাক পড়বে কেও তাতে বাধা দিতে পারবে না। অনতিবিলম্ব আমরা একটি নিপিড়ন মুক্ত বাংলাদেশ চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরধর্ষণনারী নিপীড়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT