চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত আড়াই শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২২, জুন ২০২২
আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২শ’ ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬শ’রও বেশি মানুষ। ধ্বংসযজ্ঞে রূপান্তরিত হয়েছে পাহাড়ি রাজ্যটি। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের প্রায় ১২ কোটি মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছে।

বুধবার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ভয়াবহ কম্পনে দুলে উঠে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। মুহূর্তেই ধ্বংসস্তুপে রূপান্তরিত হয় পাহাড় অধ্যুষিত অঞ্চলটি।

তালেবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, নিশ্চিতভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই পাকতিকা প্রদেশের বাসিন্দা।

Banglabid

আফগান সরকারের মুখপাত্র এক টুইটে জানিয়েছেন, গতরাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় প্রবল ভূমিকম্প হয়েছে, এতে শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে। এ সময় প্রচুর বাড়িঘর ধ্বংসের কথাও জানান তিনি।

টুইটারে ইউরোপীয় মেডিটেরিয়ানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার-ইএমএসসি জানিয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের প্রায় ১১ কোটি ৯০ লাখ মানুষ ভূমিকম্পটির ঝাঁকুনি অনুভব করেছে। তবে এসব দেশ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।গত দশ বছরে দেশটিতে ভূমিকম্পে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

বিবিসি বলছে, ভূমিকম্পের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে বহু আহত মানুষ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়তে দেখা গেছে। ধ্বসে হয়েছে অসংখ্য ঘর-বাড়ি।

Reneta

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে ৪৪ কিলোমিটার দূরে খোস্ত শহরে। ভূমিকম্পের প্রভাবে আফগানিস্তারে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের ৫০০ কিলোমিটার পর্যন্ত কেঁপে ওঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তানে ভূমিকম্পপাকিস্তানভারতভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ওটিটি-তে আসছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’

পরবর্তী
অ্যাভেঞ্জার্সের ডক্টর স্ট্রেঞ্জের নতুন সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি-তে আসছে 'ডক্টর স্ট্রেঞ্জ'

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ক্ষমতায় গিয়ে পদ্মা সেতুর কাজ বন্ধ করেছিল: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT