বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ভূমিকম্পের সময় সজাগ থাকুন ও নিরাপদ স্থানে থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের সময় একটি সিসমোগ্রাফের ছবি, যা ঝুঁকি ও সতর্কতার জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকাসহ সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

বৃহস্পতিবার ১৭ অক্টোবর দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটের দিকে এই ভূকম্পন হয়।

ভলকানো ডিসকভারি তাদের ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ঢাকা ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

বিষয়:ভূকম্পন ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…