চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পের সময় মাঠে যেমন অনুভূতি হয়েছিল তাইজুল-শান্তদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের সময় মাঝমাঠে একসঙ্গে দাঁড়িয়ে সময়টা পার করেছেন ক্রিকেটাররা

ভূমিকম্প ভালোভাবে বোঝা গেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। বাংলাদেশ-আয়াল্যান্ড টেস্টের তৃতীয় দিনে খেলাও বন্ধ ছিল প্রায় ৩ মিনিট। শুরুতে ৫.৭ মাত্রার ভূমিকম্প টের না পেলেও পরে অবশ্য আতঙ্ক কাজ করেছিলে মাঠে থাকা ক্রিকেটারদের মধ্যে।

স্টেফেন দোহেনি ও লোরকান টাকার ব্যাট করছিলেন। দিনের প্রথম সেশনের দ্বিতীয় ঘন্টায় মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে ছিলেন। তৃতীয় বল করার আগে হঠাৎই যেন দুলতে শুরু করে ফ্লাডলাইটের বাতি ও লম্বা স্ট্যান্ড। উদ্ভুত ঝনঝন শব্দ শুরু হয় মাঠজুড়ে।

কেঁপে উঠে স্টেডিয়ামের প্রেসবক্সও। সেখানে বসে থাকা সাংবাদিকেরা দৌড়ে নিচে নামতে শুরু করেন। গ্যালারিতে থাকা দর্শকেরাও নিরাপদ আশ্রয় খুঁজেছিলেন। কয়েক সেকেন্ড পরেই বুঝা যায়। বড় মাত্রার ভূমিকম্প হয়েছে। প্রায় তিন মিনিট বন্ধ রাখা হয় খেলা।

শুক্রবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল ইসলাম। জানালেন, ঠিক ওই মুহূর্তে ঠিক কী অবস্থা ছিল মাঠে।

টাইগার স্পিনার বলেছেন, ‘আসলে প্রথমে বুঝিনি। তবে একটা সময়… সম্ভবত মিডিয়া বক্স ও যে জায়গাগুলোতে কাঁচ ছিল, সেখান থেকে একটা শব্দ আসছে। তারপরে শারীরিকভাবেও একটা (ঝাঁকুনি) অনুভূত হয়েছে। তো ওই সময়টা আরকি একটু আতঙ্ক কাজ করেছে।’

ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন আয়ারল্যান্ডের ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

অবশ্য মাঠে ছিলেন না আয়ারল্যান্ড কোচ হেনরিখ মালান। ড্রেসিংরুমে বসে টের পেয়েছেন ভূমিকম্প। পরে অবশ্য বেরিয়ে আসেন মাঠে। সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞতার কথা জানালেন তিনিও।

বলেছেন, ‘আমি অনেক দিন নিউজিল্যান্ডে থেকেছি। তাই আমি বেশ কয়েকটি ভূমিকম্প দেখেছি। এটি কখনোই ভালো অনুভূতি নয়। ওই মুহূর্তে আসলে সবাই বোঝার চেষ্টা করছিল আমাদের আশপাশে ঠিক কী হচ্ছে। এরপর বৃহৎ প্রভাবের কথা ভাবছিলাম। আশা করি খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিট সব কিছু থেমে ছিল। এরপর আবার আমাদের সব শুরু হয়। তো আসলে খুব বেশি সময় ছিল না বুঝে ওঠার জন্য।’

ট্যাগ: আয়ারল্যান্ডতাইজুলবাংলাদেশভূমিকম্পমালানমিরপুরমিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা

পরবর্তী

সুপার ওভার রোমাঞ্চ, ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার ওভার রোমাঞ্চ, ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২২তম আসরে অংশ নিচ্ছেন ৬শিক্ষার্থী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT